"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্রেফতার হলেন কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে। ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তাঁকে। এই প্রথম কলকাতার পুরসভার কোনও কাউন্সিলার গ্রেপ্তার হলেন। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন সুদীপ পোল্লে।

বেহালা এলাকার কাউন্সিলার সুদীপ পোল্লে। ওই এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতাদের অন্যতম তিনি। সূত্রের খবর, শীলপাড়া এবং লাগোয়া কিছু এলাকার ব্যবসায়ীরা সুদীপ পোল্লের বিরুদ্ধে বেশ কয়েক লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছেন। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগ করা হয়। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা নিতেন বলে অভিযোগ করা হয়েছে। তারপরেই সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

গত কয়েকদিন ধরে তোলাবাজির অভিযোগ বাংলার নানা কোণে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের একাধিক নেতাকে। তার মধ্যে বিধাননগর পুরনিগমের ৪ জন কাউন্সিলারও রয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই আবহে এ বার কলকাতার পুরসভার এক কাউন্সিলারকেও গ্রেপ্তার করল পুলিশ।


শনিবার বেহালা এলাকা থেকেই সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এখন তাঁকে সেই থানাতেই রাখা হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। সূত্রের খবর, সুদীপ পোল্লের বিরুদ্ধে অন্য একটি থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হতে পারে শীঘ্রই। ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানে অভিযোগ করা হয়েছে যে ভয় দেখিয়ে টাকা দাবি করেছিলেন সুদীপ পোল্লে। টাকা না দিলে দোকান ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। ২০১০ সালে প্রথমবার তৃণমূল টিকিটে কাউন্সিলার হিসেবে জেতেন সুদীপ পোল্লে। তার পর থেকে টানা জিতেছেন তিনি।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930