"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উৎসব যাত্রাই শেষমেশ পরিণত হলো শোকযাত্রায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সকালে মহরম উপলক্ষ্যে মালদার ইংরেজবাজার এলাকার মিলকি আটগামা গ্রামে এলাকাবাসী মহরমের মিছিল বের করেছিলেন। ওই মিছিলে একটি উঁচু তাজিয়া রাস্তার উপরে থাকা হাইভোল্টেজ তারে লেগেই ভয়াবহ বিপত্তি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্টিলের রডে তৈরী তাজিয়ার ওপরের অংশ ১১,০০০ ভোল্টেজ বিদ্যুতের তারের সাথে লাগতেই প্রায় ১০ জন তড়িদাহত হন। অনেকেই চারপাশে ছিটকে পড়েন আবার অনেকে ঝলসে যান। এদিকে আহতদের উদ্ধার করতে গিয়েও অনেকে বিদ্যুত্‍পৃষ্ট হয়েছেন।


এরপর দ্রুত আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহন্মদ হাসিম নামে ওই যুবকের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।


মহরমের দিনে এই ধরণের মর্মান্তিক ঘটনায় পরিবার সহ গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031