"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আমূলের হাত ধরে রাজ্যে হতে চলেছে নতুন কর্মসংস্থান

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার আমূল হাওড়ায় বিশ্বের সবথেকে বড়ো দইয়ের কারখানা তৈরী করতে চলেছে। অর্থাৎ আমূল ব্যবসা সম্প্রসারণে বিরাট পদক্ষেপ নিয়েছে। আমূল হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে ছ’শো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমুলের ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করে জানান, “সাঁকরাইলে শুধুমাত্র দইয়ের কারখানা নয়, এটাকে ডেয়ারী কমপ্লেক্সের মতো করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। যা বিশ্বের সব থেকে বড়ো হবে।”

জানা গেছে, প্রতিদিন কারখানাটিতে পনেরো লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ঘি, পনির, আইসক্রিম, ফ্লেভারড মিল্ক ও ইউএইচটি দুধও উৎপাদন করা হবে। এছাড়া প্রতিদিন দশ লক্ষ কিলোগ্রাম দই উৎপাদন হবে। যা থেকে টক দই, মিষ্টি দই, ইয়োগার্ট, ঘোল এবং লস্যি তৈরী করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতিদিন আমূল দশ লক্ষ লিটারেরও বেশী তাজা দুধ বিক্রি করে। রাজ্যের চোদ্দটি জেলায় তাদের ডেয়ারী নেটওয়ার্ক বিস্তৃত। এই নেটওয়ার্কের সাথে ১.২ লক্ষেরও বেশী মহিলা যুক্ত রয়েছেন।

আমূলের দাবী, “বাংলার জনপ্রিয় মিষ্টি দই ও টক দইয়ের ক্রমবর্ধমান চাহিদাই এই বিনিয়োগের অন্যতম প্রধান কারণ। আর পশ্চিমবঙ্গ থেকেই পূর্ব ভারতে ব্যবসা আরো বাড়ানোই লক্ষ্য।” এই প্রকল্প চালু হলে কলকাতা এবং সংলগ্ন এলাকার গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। গুজরাট থেকে পণ্য আনার পরিবর্তে এলাকার মধ্যে উৎপাদন হওয়ায় পণ্য আরো টাটকা হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন কারখানা চালু হলে বহু কর্মসংস্থানের সুযোগও তৈরী হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31