"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরের ২৫টি জায়গায় একসাথে তল্লাশি শুরু করে ইডি

Share

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ বেআইনি কয়লা পাচার ঈকালো টাকা কারবারের গুরুতর অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রায় ২৫টি আলাদা দল একযোগে শহরের প্রায় ২৫টি ভিন্ন স্থানে এই মেগা অভিযান চালায়। ধানবাদের একাধিক প্রভাবশালী ও বিতর্কিত কয়লা ব্যবসায়ীর বাড়ি, অফিস এবং ৷ এই চিরুনি তল্লাশি শুরু হয়।

ইডির নজরে থাকা একাধিক হেভিওয়েট ব্যবসায়ী। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে সন্দেহভাজনদের বাড়ি ও অফিস থেকে একাধিক ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্কের পাসবুক, লেনদেনের খাতা এবং কয়লা ব্যবসার নানা গুরুত্বপূর্ণ নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বর মাসে এই একই কয়লা কেলেঙ্কারির মামলায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় নগদ প্রায় আড়াই কোটি টাকা এবং দেড়শর বেশি জমির দলিল বাজেয়াপ্ত করা হয়েছিল।

ইডি আধিকারিকদের প্রাথমিক অনুমান, বর্তমান এই ব্যাপক তল্লাশির ফলে আরও একাধিক নতুন বেনামি সম্পত্তির হদিশ মিলবে এবং কালো টাকা লেনদেনের গভীর চক্র উন্মোচিত হবে। পাশাপাশি, এই বিশাল অবৈধ কয়লা কারবারের নেপথ্যে স্থানীয় কিছু প্রভাবশালী সরকারি আধিকারিকেরও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশ থাকতে পারে বলে জোরাল জল্পনা তৈরি হয়েছে। নথিপত্র খতিয়ে দেখে এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অন্যান্য কুশীলবদের দ্রুত চিহ্নিত করার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30