"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুর্নীতি থেকে কাটমানি যেকোনো অভিযোগ জানাতে রাজ্য সরকার চালু করলো

Share

রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যে পালাবদলের পরই বিজেপি সরকার দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয়। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনোভাবেই পার পাওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। তৃণমূলের আমলে শহরাঞ্চলে সিন্ডিকেটের দাপট মাত্রা ছাড়িয়েছিল। এবার সেই দুর্নীতি ও কাটমানি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। আজ এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল।

এদিন ভবানীভবনে ওই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বার্তা, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াইয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রাজ্যের স্পষ্ট বার্তা, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে। এবার তাই আলাদা আলাদা চারটি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। কাটমানির অভিযোগ জানাতে একটি টোল ফ্রি নম্বর। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে আর একটি হেল্পলাইন নম্বর। জেনে নিন, কোন হেল্পলাইন নম্বরে কোন অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।


কাটমানি নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৪
সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৫
অনৈতিকভাবে রোড ট্যাক্স কিংবা টোল আদায় নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল-১৫৫৩৩৭
অবৈধ চোলাই মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৯
বিভিন্ন গ্রামের মহিলারা অবৈধ চোলাই মদ নিয়ে প্রায়ই সরব হন। অনেক সময় চোলাই মদের ভাটি ভাঙতে মহিলারাই আসরে নামেন। এবার এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই দ্রুত পদক্ষেপ করবে প্রশাসন। তেমনই কোনও সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।


টোল ফ্রি নম্বর চালু নিয়ে মুখ্যসচীব মনোজকুমার আআগরওয়াল বলেন, “রাজ্যের যেকোনও প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। প্রত্যেকটি কল রেকর্ড করা হবে। প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা রিভিউ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। SOP তৈরি করা হয়েছে। রাজ্যে দুর্নীতির যে ক্যানসার ছড়িয়ে পড়েছিল, তার সমাধানের জন্য এই পদক্ষেপ।” তবে পাশাপাশি মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন, ভুল করেও যেন এই নম্বরগুলিতে ফোন করে ভুয়ো তথ্য না দেওয়া হয়। মিথ্যা খবর দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031