"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আন্দোলনকারী ছাত্রের উপর প্রকাশ্যে গুলি চালালো পুলিশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারে ছাত্রদের আন্দোলনে এক পুলিশ অফিসারকে একে-৪৭ দিয়ে গুলি চালাতে দেখা গেল। এই ভিডিয়ো সামনে আসতেই ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

গত ২৫ জুলাই ‘বিহার বনধ’ ডাকা হয়েছিল নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। সূত্রের খবর, ছাত্রদের মিছিলে ওই পুলিশ অফিসার গুলি চালান। কমপক্ষে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিলেন আন্দোলনকারীদের লক্ষ্য করে, যদিও ভাইরাল ভিডিয়োয় ওই পুলিশ অফিসারকে এক রাউন্ড গুলি চালাতেই দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিষেক পটেল নামক ওই পুলিশ অফিসার নীল রঙের হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরে আছেন এবং একে-৪৭ বন্দুক নিয়ে দৌড়চ্ছেন। অন্তত একটি গুলি চালাতে স্পষ্ট বোঝা যায়। এরপরে তাঁর সহকর্মীরাও তাঁকে অনুসরণ করেন। এক পুলিশ অফিসার মাটি থেকে কিছু একটা তুলে ছুড়ে মারতে দেখা যায়।

সুপ্রিম কোর্টে রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। একাধিক রাজ্যেই ছাত্র আন্দোলন চলছে। আন্দোলনকারীদের থামাতে পুলিশ যেমন লাঠিচার্জ করেছে, তেমনই কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করেছে। বিহারের সিওয়ানেও বিক্ষোভকারীদের উপরে গুলি চলেছে। তিনজন জখম হন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30