"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বৃদ্ধ বাবাকে বেধড়ক প্রহারের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ শুক্রবার মালদার চাঁচল থানার অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের নৈশৈতলা এলাকায় এক মর্মান্তিক ঘটে গেলো। যেখানে দেখা গেলো রাস্তায় নিয়ে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ছোটো ছেলের বিরুদ্ধে। যেখানে অসহায় ওই বৃদ্ধ পিতা ছোটো ছেলের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের নৈশীতলা গ্রামের বাসিন্দা নজরুল আলী। বয়স ৬২ বছর। নজরুলবাবুর দুই ছেলে। শেষ বয়সে এসে নিজের সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে বন্টন করে দিলেও ছোটো ছেলে আজিজুল হক আরো সম্পত্তির দাবী জানাতে থাকে। আজিজুলের দাবী তাকে একটি রাস্তার জন্য জায়গা দিতে হবে কিন্তু নজরুলবাবু সেই দাবী মানতে না চাওয়ায় নজরুলবাবুকে গ্রামের রাস্তায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। কিল, চর এমনকি বুকে ঘুষি মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।


আক্রান্ত বৃদ্ধ প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও থাকলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই মর্মে নজরুলবাবু ছোটো ছেলের বিরুদ্ধে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঁচল থানার পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।


https://www.youtube.com/watch?v=Ur03tULySDw

নজরুলবাবু অশ্রুভেজা চোখে জানান, “শেষ বয়সে এসে ছোটো ছেলের হাতে মার খেতে হচ্ছে। সম্প্রতি ছোটো ছেলে রাস্তার জন্য আমাকে ঘর-বাড়ি ভেঙে রাস্তা করে দেওয়ার দাবী করে। তবে এই দাবী না মানায় আমাকে ছোটো ছেলে গ্রামের রাস্তায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এছাড়া যখন আমার স্ত্রী বেঁচেছিলেন সেই সময়ে ছোটো ছেলে স্ত্রীর উপরও মারধর করতো। তাই আমি হাসপাতালে চিকিৎসা করিয়ে ছোটো ছেলের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে চাঁচল থানা পুলিশের দ্বারস্থ হয়েছি”।


এই অসহায় পিতার করুণ আর্জি এটাই যে, “তিনি যাতে ছোটো ছেলের অত্যাচারে হাত থেকে রেহাই পান। একমাত্র এই কারণের জন্য চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন সুবিচারের আশায়”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930