"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন সহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করলো প্রশাসন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মহরমের দিন কোনো ধরণের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রা থেকে বাজানো যাবে না ডিজে।তৈরি করা যাবে না খুব উঁচু তাজিয়া। নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে এমনই নির্দেশ দিল লালবাজার।

আগামী শুক্রবার কলকাতা-সহ সারা রাজ্য জুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানানো হয়। লালবাজারের সূত্র জানিয়েছে, মহরমে নতুন কোনও শোভাযাত্রা করা যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বের হয়, সেগুলিকেই শুধু অনুমতি দেওয়া হবে। কোনও শোভাযাত্রায় কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। পুলিশের নির্দেশ, কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেন তৈরী না হয়।

এছাড়াও লালবাজারের নির্দেশ অনুযায়ী, কোনো শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। শোভাযাত্রা থেকে মাইক বাজলেও তা যেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাজানো হয়। শব্দ দূষণ যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে। মিছিল থেকে সংবেদনশীল কোনো বার্তা না দেওয়াই বাঞ্ছনীয়। এই বিষয়গুলির উপর থানার আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। আর যারা শোভাযাত্রা বের করবেন, তাদের সাথে থানার আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার লালবাজার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে। যে রাস্তাগুলি দিয়ে শোভাযাত্রা বের হবে, সেই রাস্তাগুলিতে সব জায়গায় পুলিশ থাকবে। সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নজর থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031