"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার সিভিক ভলান্টিয়রদের জন্য নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্রদপ্তর

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার নব্বই দিনের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা যাচাই করতে হবে বলে স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করেছে। নিয়োগ বা বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। ধর্ম দেখে নিয়োগ বা বদলি হয়েছে কিনা, সেদিকেও দেওয়া হয়েছে নজর। সিভিক ভলান্টিয়রদের গত ২ বছরের কাজের রেকর্ড খতিয়ে দেখা হবে।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “এই সবকটি বিষয়ই তো খতিয়ে দেখা দরকার। কারণ আজকে সিভিক ভলান্টিয়র সব পলিটিক্যাল অ্যাপোয়ন্টমেন্ট হয়েছে। তাঁদের যোগ্যতা, কতটা তাঁরা অ্যাক্টিভ, তাঁর শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা, এগুলো দেখে তো করা হয়নি।” তিনি বলেন, তাঁর দফতরেও নানা ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ হয়েছে। একটা কাজের জন্য ৫ টা লোক লাগবে, ৪০০ লোককে নিয়োগ করা হয়েছে। অগ্নিমিত্রার কথায়, “সেই লোকগুলো কিন্তু দফতরে আসেও না। মোটর সাইকেল নিয়ে মাঝেমধ্যে আসে, আড্ডা মারে, চলে যায়। ৭ দিন আগে থেকেই নাকি তারা সই করে দেয়। এটা তো চলতে পারে না। টাকাগুলো তো আমাদের, পাবলিকের। বিট সিস্টেমে লোক নিতে হবে, আমরা নোটিস দিয়ে দিয়েছি। এক্সট্রা লোক রাখা যাবে না, যারা শেষ কয়েক মাস আসেনি, তাদের ছাঁটাই করতে হবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031