"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার ডেস্কের সাংবাদিকদেরও পেনশনের আওতায় আনার জন্য সওয়াল করলেন কুনাল ঘোষ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যেকোনো সরকারই সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তবে, সব সাংবাদিকরা সেই সুবিধা পান না। শুধুমাত্র অ্য়াক্রিডেশন কার্ড যাঁদের কাছে রয়েছেন সরকারি খাতায় তাঁরাই কেবল মাত্র সেই সুবিধা পেতেন। এবার ডেস্কে যে সকল সাংবাদিকরা কাজ করেন তাঁদের হয়েও বিধানসভায় সওয়াল করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

বিজেপি সরকার তাদের বাজেটে সাংবাদিকদের জন্য কিছু সুবিধা নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হল অবসরের পর পেনশন। তবে অ্যাক্রিডেশন কার্ড যাঁদের রয়েছে সেই সকল সাংবাদিকরাই এই সুবিধা পাবেন। বাকি যাঁরা ডেস্কে কাজ করেন তাঁদের কাছে অ্যাক্রিডেশন কার্ড না থাকায় সেই সুবিধা তাঁরা পান না। তাই রাজ্যের অর্থমন্ত্রীর কাছে কুণালের আবেদন, সকলের জন্যই যেন এই পেনশনের সুবিধা দেওয়া হয়।

কুণাল এ দিন জানান, স্বপন দাশগুপ্ত এক সময় নিজেও একজন সাংবাদিক ছিলেন। তিনি বলেন, “সরকারি খাতায় যাঁদের অ্যাক্রিডেশন কার্ড আছে তাঁদেরই সাংবাদিক বোঝানো হয়। কিন্তু আসলে যাঁরা ডেস্কে কাজ করছেন, যাঁর পুরো চ্যানেল চালাচ্ছেন তাঁরাও সাংবাদিক। সরকারি জায়গা গুলোয় ঢোকার সুবিধার জন্য একটা কার্ড দেওয়া হয়। আর সরকারি সুবিধায় দেখা যায় যে অ্যাক্রিডেশন কার্ড যাঁদের আছে তাঁরাই যেন সাংবাদিক। ডেস্কে-প্রুফে যাঁরা কাজ করছেন তাঁরাও সাংবাদিক। তাই অবসরপ্রাপ্ত সাংবাদিক বলতে যদি সকলেই যদি সুবিধা পান। এটা একটু দেখবেন।”


উল্লেখ্য যে, এই অ্যাক্রিডিটেশন কার্ড হল পেশাদার সাংবাদিকদের জন্য সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া একটি স্বীকৃতিপত্র। সরকারের আয়োজিত কোনও অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার জন্য এই কার্ড দেওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031