"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জিয়াগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share

কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদঃ গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার অন্তর্গত ষ্টিমারঘাট এলাকায় একটি বাড়িতে ভয়ংকর আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায় যে, ওই বাড়ির উঠোন মধ্যে মজুদ করে রাখা প্লাস্টিক ক্যান্টের ভিতরে আগুন লেগে যায়। স্থানীয়রা ঘটনার খবর পুলিশ ও দমকল বাহিনীকে জানায়। প্রাথমিক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি বেসরকারী লজে বিয়ের অনুষ্ঠান চলছিল। আর সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানে ফাটানো বাজি-পটকা থেকেই আগুন লেগে যায়। তবুও এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728