"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার নাবালকদের হাতেই গণধর্ষণের শিকার ১ মহিলা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গণধর্ষণে বার বারই উত্তরপ্রদেশের নাম উঠে এসেছে। এবার ফের উত্তরপ্রদেশের ফৈজগঞ্জ বেহতা এলাকার একটি জঙ্গলে ৩২ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হলো। 

পুলিশ সূত্রে জানানো হয়, প্রায় পাঁচ মাস আগের এই ঘটনাটি সম্প্রতি একটি ভিডিও ক্লিপিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। গণধর্ষণে অভিযুক্ত ৬ জন অভিযুক্তের মধ্যে ৫ জনই নাবালক।

ধর্ষিতা গতকাল পুলিশের কাছে এফআইআর দায়ের করে। অভিযোগকারিণী জানিয়েছেন, প্রায় পাঁচ মাস আগে তিনি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে জঙ্গলের মধ্যে তাকে ৫ জন ধর্ষণ করে। আর ১ জন গোটা ঘটনার ভিডিও করে। ঘটনার কথা জানাজানি হলে সেই ভিডিও ভাইরাল করার পাশাপাশি তার স্বামী ও বাচ্চাদের খুন করে ফেলার হুমকিও দেয়। কিন্তু হঠাৎ ২-৩ দিন আগে ওই গণধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়তেই ওই ধর্ষিতা থানায় আসেন।


বদায়ুঁর এসএসপি সঙ্কল্প শর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তদের মধ্যে একজন গ্রামের লোকের কাছে ৩০০ টাকার বিনিময়ে ভিডিওটি বিক্রি করে। এরপরেই তা ছড়িয়ে পড়ে। এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। 

এই ঘটনার পর আরো একবার মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930