"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে পুড়ে ছাই তিনটি বগি

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ সোমবার ভোর ৩টে ২৫ মিনিটে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে। জানা গিয়েছে, সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দাঁড়িয়েছিল। ট্রেনে অনেক যাত্রী ছিলেন। আচমকাই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিমেষে দাউ দাউ করে ইঞ্জিনে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পিছনের কয়েকটি বগিতে। যদিও, ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার রাত ৩টে ২৫ মিনিটে সিমরি বখতিয়ারপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ট্রেনটি। সেই সময়েই ট্রেনের মাঝখানের ইঞ্জিনটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগতেই ট্রেনের কর্মীরা ছুটে এসে যাত্রীদের বাইরে বের করে নিয়ে আসেন। সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে।

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে সকাল ছ’টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কী ভাবে এই আগুন লাগল, তা স্পষ্ট নয়। তবে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ এবং রেল। ট্রেনের ইঞ্জিনে কোনও টেকনিক্যাল ফল্ট ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সিমরি বখতিয়ারপুরের স্টেশন সুপারইনটেন্ডেন্ট জানিয়েছেন, ঘটনায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। সহর্ষ-পাটনা কোশী এক্সপ্রেস, মণিহারি-জয়নগর জানকী এক্সপ্রেস, সহর্সা-সমস্তিপুর প্যাসেঞ্জার এবং সহর্ষ-দেওঘর শ্রাবণী স্পেশাল ট্রেনগুলি কিছুটা দেরিতে চলছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031