"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবশেষে বিহারে বিজেপির গড়ে জয়ী হলো সুরাজ পার্টির প্রশান্ত কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ সরাসরি ভোটের লড়াইয়ে নেমে, প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে আনলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ১৯ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন তিনি। প্রশান্ত কিশোরের হাত ধরেই বিহার বিধানসভায় খাতা খুলল তাঁর দল জন সুরাজ পার্টি।

সোমবার উপনির্বাচনের ভোটগণনা হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন প্রশান্ত কিশোর। যত রাউন্ড এগিয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন তিনি। বাঁকিপুরের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা। বিহারের বাঁকিপুর আসনের বিধায়ক ছিলেন নীতিন নবীন। তিনি ইস্তফা দেওয়ার পরে এই কেন্দ্রে ফের ভোটগ্রহণ হয়। বিজেপির সঙ্গে জন সুরাজ পার্টি এবং আরজেডির ত্রিমুখী লড়াই ছিল এই কেন্দ্রে।

বিহারের গত বিধানসভা নির্বাচনে লড়েছিল জন সুরাজ পার্টি। একাধিক সভায় ভিড় হয়েছিল, ভালো ফল করতে পারবে এমন দাবিও করেছিলেন দলের নেতারা। কিন্তু ফল বেরোলে দেখা যায়, মুখ থুবড়ে পড়েছে ওই দল। খালি হাতে ফিরতে হয় তাদের। যদিও তারপরেও নানা সময় প্রশান্ত কিশোর জনিয়েছিলেন, তাঁর দলের কাজেই নিয়োজিত থাকবেন তিনি। রাজনীতিতেই থাকার বার্তাও দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও, বাঁকিপুর উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোট-রাজনীতিতে প্রার্থী হয়েছিলেন তিনি। ৩০ জুলাই হয়েছিল ভোটগ্রহণ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031