নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল গভীর রাতেরবেলা মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডির বালাজী নগর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চারতলা একটি বাড়ির বড় অংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় বাড়ির ভাঙা অংশে চাপা পড়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নীচে এখনও চার থেকে আটজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎ#

সূত্রের খবর, কোহিনুর বিল্ডিংয়ের একটি বড়ো অংশ বিকট শব্দে ধসে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াড, একাধিক ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স এবং ভারী আর্থমুভিং যন্ত্র। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনার চেষ্টা চলছে। উদ্ধারকারীদের দাবি, ধ্বংসস্তূপের ভিতরে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাপে ধাপে উদ্ধার অভিযান চলছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্তত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসনিক আধিকারিকরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও ধ্বংসস্তূপের অনেকটাই সরানো বাকি রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। কয়েক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাড়িটি খালি করার নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে মেরামতির কাজ চলছিল। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। বাড়ি ধসের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









