অন্বেষা দেঃ কলকাতাঃ আবারও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে হাওড়া ডিভিশনে দু’দিন মোট আটটি ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ রা আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে।

১ লা আগস্ট বাতিল ট্রেনের সংখ্যা
হাওড়া থেকে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন বাতিল হয়েছে।
বারুইপাড়া থেকে ৩২৪১৪ ট্রেন বাতিল হয়েছে।
শিয়ালদহ থেকে ৩২৪১৩ ট্রেন বাতিল হয়েছে।
মশাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল হয়েছে।
বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হয়েছে।
২ রা অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা
হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন বাতিল হয়েছে।
বর্ধমান থেকে ৩৬৮১২ ট্রেন বাতিল হয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রাফিক ব্লক করা হচ্ছে। যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়। ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়। কিছু ট্রেন যেমন বাতিল করা হয়, তেমনই বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here









