"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাদা বরফের আস্তরণে ঢাকা পড়লো সান্দাকফু

Share

নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ গতকাল দুপুরবেলা থেকে সান্দাকফু সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। পাহাড়ের প্রকৃতি যেন শীতের সাজে সেজে উঠেছে। সাধারণত ডিসেম্বর মাসের আগে দার্জিলিংয়ের কোথাও বরফের দেখা পাওয়া যায় না। এই সময় যারা পাহাড়ে ঘুরতে যান, তারা বরফের দেখা খুব একটা পান না। তবে এদিনের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ নিয়ে এসেছে।

গত বছর ৭ই ডিসেম্বর দার্জিলিংয়ে মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল। এবার ২১শে নভেম্বর মাসে সান্দাকফু তুষারের চাদরে মুখ ঢাকল। যা উপভোগ করতে বহু পর্যটক তুষারপাত চলাকালীন রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা শুরু করে দিয়েছিলেন। মরসুমের এত আগে প্রথম তুষারপাত হওয়ায় আগামী দিনগুলির জন্য পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছেন। শীত আরো জাঁকিয়ে বসলে সান্দাকফুতে আরো বেশী তুষারপাতের সম্ভাবনা তৈরী হবে বলে মনে করা হচ্ছে।


আর সেই তুষারপাতের কথা শুনে পর্যটকরা আরো বেশী করে সান্দাকফু যাবেন বলে পর্যটন ব্যবসায়ী অত্যন্ত আশাবাদী। দার্জিলিংয়ে তুষারপাত হলেও এখনো অবধি সমতলে সেভাবে শীতের প্রভাব দেখা যায়নি। গত সপ্তাহ থেকেই দার্জিলিংয়ে তাপমাত্রা দশ ডিগ্রীর নীচে নেমে গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মৃদু শীতের আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন নতুন করে পারদপতনের কোনোরকম সম্ভাবনা নেই।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930