"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ির মধ্যে থেকে উদ্ধার তরুণ ফুটবলারের দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল গভীর রাতে হাওড়ার পি কে চৌধুরী রোড এলাকায় ফুটবলার দেবাশিস প্রধান নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। দেবাশিসের বয়স ২৭ বছর ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আর এই মর্মান্তিক মৃত্যুতে মহামেডান স্পোর্টিং ক্লাবও অত্যন্ত শোকস্তব্ধ।

জানা গেছে, ২০১৭-১৮ সালে দেবাশিস মহামেডান ক্লাবের হয়ে সইড ব্যাক পজিশনে খেলেছিল। এছাড়া শহরের বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছে। দেবাশিস খেলার পাশাপাশি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত। আর শিবপুর পুলিশ লাইনের টেলিকম ডিপার্টমেন্টে পোস্টিং ছিল। পরিবার সূত্রে খবর, এদিন ভোরবেলা পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।


কিন্তু আচমকা আত্মহত্যা করেছে কেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে। তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। যদিও পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31