"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জেলায় জেলায় জারি লাল ও কমলা সতর্কতা

Share

রায়া দাসঃ কলকাতাঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর ভ্যাপসা গরমের পর ইতিমধ্যেই জেলায় জেলায় মাঝারী থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর প্রতি ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এছাড়া রাজ্যের একাধিক জায়গায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছে। হুগলী এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগেই সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। শুক্রবার অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারী বৃষ্টি চলবে। হুগলী, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। সেই সাথে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সাথে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930