"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার কি শহর পার করে এবার জেলার আকাশে দেখা মিলল ড্রোন!

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগণার গঙ্গাসাগরে পাঁচটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। এরপরই জোর চাঞ্চল্য ছড়ায়। এত ড্রোন কোথা থেকে আসছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। সুন্দরবন জেলার পুলিশ খবর পেয়ে দ্রুত তদন্তে নামতেই আসল তথ্য উঠে আসে।

এদিন রাতেরবেলা ঝড়-বৃষ্টির আগে ও পরে দু’দফায় এই ড্রোন দেখা যায়। স্থানীয়রা অনেকেই ওই ড্রোন দেখতে পান। এর মধ্যে তিনটি আকারে বড়ো। ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনীর নজরে বিষয়টি আনা হয়েছে। আর সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া এই ড্রোনগুলি ফ্রেজারগঞ্জ থেকেও দেখা গিয়েছে। অতএব, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলির উপর এই ড্রোন দেখা যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। সুন্দরবন পুলিশ জেলা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন।

কিন্তু পুলিশ সূত্রের খবর, গতকাল রাতেরবেলা কলকাতা বিমানবন্দরে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। তাই একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দূর থেকে একেবারেই ড্রোনের মত দেখতে মনে হয়েছিল। যদিও পুলিশের যুক্তি যথার্থ বলেছেন কিনা তা নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন।


প্রসঙ্গত, সোমবার রাতেই শহরের আকাশে একাধিক জায়গা থেকে অজানা উড়ন্ত বস্তুকে দেখা গিয়েছিল। রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরপর সাতখানা বস্তু উড়ছিল বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল। সেগুলি ড্রোন ছিল কি না, তা খতিয়ে দেখা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930