"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঘোষিত হলো খয়রাশোলে তৃণমূল-বিজেপির সংঘর্ষে জড়িত দোষীদের শাস্তি

Share

দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ গত শুক্রবার রাতে বীরভূমের খয়রাশোল ব্লকের মুক্তিনগর ও পাঁচড়া গ্রামে তৃণমূল-বিজেপি দুই পক্ষের দু’টি সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাশোল থানায় দুটি আলাদা আলাদা অভিযোগ দায়ের করা হয়। যে অভিযোগের ভিত্তিতে খয়রাশোল থানার পুলিশ তদন্তে নেমে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। রবিবার এই ১৩ জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। ১২ জনের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২ ipc এবং একজনের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬/১২০b মামলা দায়ের করা হয়।

https://www.youtube.com/watch?v=ufHw0sMT99A

গ্রেপ্তার হওয়া ১৩ জনের মধ্যে একজন তৃণমূল কর্মী এবং বাকিরা বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। দু’টি আলাদা আলাদা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া এই দুই দলের রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে একজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লুটপাট ও মারধর করার অভিযোগ রয়েছে। ওই তৃণমূল কর্মীকে একাধিক ধারায় খয়রাশোল থানার পুলিশ গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হলে আদালত আগামী ২১ তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।


অন্যদিকে বাকি ১২ জন গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে পাঁচড়া গ্রামের একটি তৃণমূল কার্যালয় ভাঙচুর সহ বোমাবাজি এবং মারধর করার অভিযোগ রয়েছে।


এই ঘটনায় কান্ত বাউড়ি নামে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। রবিবার অভিযুক্তদের খয়রাশোল থানার পুলিশ গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে তুললে আদালত তাদের দুই জনকে পাঁচ দিনের পুলিশী হেফাজতের ও বাকী দশ জনের ২১ তারিখ পর্যন্ত জেল হেজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930