"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সঙ্কটের আবহে দাম বাড়লো প্রিমিয়াম পেট্রোলের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতের বাজারে বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম। দেশের একাধিক অয়েল মার্কেটিং কোম্পানি শুক্রবার দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রতি লিটার প্রিমিয়াম পেট্রলের দাম বেড়েছে ২.৩৫ টাকা। শুক্রবার থেকেই বর্ধিত দাম লাগু হবে।

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়ালের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে লাগামছাড়া হয়েছে অশোধিত জ্বালানি তেলের দাম। এই আবহেই ভারতে প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি করল একাধিক সংস্থা। তবে প্রিমিয়াম পেট্রলের দাম বাড়লে রেগুলার পেট্রলের দামে কোনও পরিবর্তন করা হয়নি। এর পাশাপাশি ডিজ়েলের দামও অপরিবর্তিত রয়েছে। রেগুলার পেট্রোল, ডিজ়েলের পাশাপাশি অধিকাংশ পেট্রল পাম্পেই মেলে প্রিমিয়াম পেট্রল। সাধারণ পেট্রলের থেকে তা উচ্চমানের হিসেবে গণ্য করা হয় এবং এর দামও সাধারণ পেট্রলের থেকে কিছুটা বেশী হয়।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রলের নাম স্পিড। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রলের নাম পাওয়ার ফুয়েল এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রলের নাম এক্সপি৯০। এই সব প্রিমিয়াম পেট্রলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.০৯ টাকা থেকে ২.৩৫ টাকা। আমেরিকা ও ইজরায়েল সামরিক হামলা শুরু করতেই হরমুজ় প্রণালী বন্ধ করে ইরান। এই প্রণালী দিয়েই যায় বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ।


এর জেরে বিশ্ব বাজারে ব্যাপক জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এবং অশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। এর জেরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১২০ ডলার পর্যন্ত ছুঁয়েছিল। যদিও শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেশ খানিকরা কমেছে। কিন্তু তবুও তা ১০০ ডলারের বেশি রয়েছে। এই পরিস্থিতির মোকাবিলা বিশ্বের অধিকাংশ দেশে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকা, চিন, ব্রিটেনের মতো অনেকটা বেড়েছে বিভিন্ন ধরনের জ্বালানির দাম। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশগুলিতেও ফুয়েল প্রাইস বেড়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারত সাধারণ পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করেনি। শুক্রবার প্রিমিয়াম পেট্রলের দাম কিছুটা বৃদ্ধি করল একাধিক অয়েল মার্কেটিং কোম্পানি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930