"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার তিন মাসের রেশন একসঙ্গে পাবেন গ্রহীতারা, বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য সুখবর। আগামী এপ্রিল মাস থেকে কেন্দ্র একসঙ্গে তিন মাসের খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয় যে, “এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় আশি কোটিরও বেশী উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। আর রেশন ব্যবস্থায় নতুন গতি আসবে।”

সরকারী সূত্রে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় থাকা উপভোক্তাদের আগামী মাসেই একেবারে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের রেশন একসাথে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু পাঁচ কেজি করে চাল বা গম পাবেন। মূলত, নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিন মাসের রেশন দেওয়ার ফলে রেশন দোকানে ভিড় কমবে। উপভোক্তাদের বারবার দোকানে যেতে হবে না। বিশেষ করে গ্রামীণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড়ো স্বস্তি বয়ে আনবে।

সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক কথা বলা হলেও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন এই নিয়ে আপত্তি জানিয়েছে। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ জোশিকে চিঠি লিখে জানান, “এই সিদ্ধান্ত একেবারেই বাস্তবসম্মত নয়। অধিকাংশ ফেয়ার প্রাইস শপে তিন মাসের রেশন একসাথে মজুত রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই।”


ডিলারদের মতে, “একসাথে এত খাদ্যশস্য সংরক্ষণ করলে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা জরুরী পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষেও এত খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে।” তাই ফেডারেশন পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের কাছে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই সাথে রাজ্য স্তরের গুদাম ব্যবহারের পরামর্শ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930