"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যবসায়ীকে অপহরণের দায়ে পুলিশের হাতে আটক ৫ জন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভরদুপুরে কলকাতার কসবার রাস্তা থেকে এক জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়। আর অপহরণের অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ ওই ব্যবসায়ীকে খুঁজে বের করে অপহরণকারীদের গ্রেপ্তার করলেন।

গতকাল কুতুবুদ্দিনকে কসবার শান্তিপল্লীর চক্রবর্তী পাড়ায় তার অফিসের খুব কাছ থেকে দুষ্কৃতীরা অপহরণ করে চম্পট দেয়। আর রাত ৮ টা নাগাদ পুলিশের কাছে কুতুবুদ্দিনের বন্ধু ও ব্যবসার অংশীদার রেহান আহমেদ কুরেশি অপহরণের অভিযোগ দায়ের করেন। এমনকি বাড়িতে ফোন করে মোটা টাকা মুক্তিপণও চাওয়া হয়। 


পুলিশ অভিযোগ পেয়েই তদন্তে নেমে তল্লাশি শুরু করেন। প্রাথমিক ভাবে সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের টাওয়ার দেখে তল্লাশি শুরু করে। আজ কুতুবুদ্দিনকে টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। 


পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, এই ঘটনার নেপথ্যে ব্যবসায়িক রেষারেষি থাকতে পারে। আপাতত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে। এই ঘটনায় অপহরণের জন্য ব্যবহৃত দু’টি গাড়িকেও বাজেয়াপ্ত করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930