"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়লো বিমান, মৃত বহু পড়ুয়া

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ আজ দুপুরবেলা এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই গুজরাটের মেঘানি নগর এলাকার বিজে মেডিকেল কলেজের উপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এলাকাতেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

ওই মেডিকেল কলেজের হস্টেলে বহু চিকিৎসক পড়ুয়া ছিলেন। ফলে একাধিক মেডিকেল পড়ুয়ার মৃত্যু হয়েছে। তবে এখনো সংখ্যাটা স্পষ্ট নয়। এছাড়া হস্টেলের ভিতরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। হস্টেলের ছাদ ও দেওয়াল ভেঙে বিমানের অংশ ঢুকে গিয়েছে। পাশাপাশি ক্যান্টিনের ছবিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর থালা-গ্লাস পড়ে রয়েছে। খাবার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

মেডিকেল কলেজের পাশাপাশি এলাকার একাধিক বিল্ডিংয়েরও ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। একটি নির্মীয়মাণ বহুতলের ছবি প্রকাশ্যে এসেছে, যার একটা বড়ো অংশ পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দমকলবাহিনী দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্ঘটনার খবর পেয়ে আহমেবাদে ছুটে যাচ্ছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728