"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরই বিরাট ধস নামলো শেয়ার বাজারে

Share

নিজস্ব সংবাদদাতাঃ আমেদাবাদঃ গুজরাটের আমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানি নগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে প্রায় দু’শোর অধিক যাত্রীর মৃত্যু হয়। যার মধ্য়ে প্রায় দশ জন বিমান কর্মীও ছিলেন। এই দুর্ঘটনায় বিশ্বে জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর এই দুর্ঘটনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই টাটার একাধিক সংস্থার শেয়ারে বিরাট ধস দেখা যায়। ইন্ডিগো, স্পাইসজেটের মতো অন্যান্য বিমান সংস্থাগুলিও ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। আর ইন্ডিগো ও স্পাইসজেটের শেয়ারও বড়োসড়ো পতন দেখা যায়। 

তথ্য বলছে, বাজারে আচমকা ধসের জেরে ইন্ডিগো এবং স্পাইসজেটের বাজার মূলধন কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা কমে গিয়েছে। শুধুমাত্র স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতির ছবি দেখা গিয়েছে ইন্ডিগোর শেয়ারের ক্ষেত্রে। এই সংস্থার শেয়ারের দাম প্রায় ৩.৪ শতাংশ কমে গিয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে ইন্ডিগোর শেয়ার দর ১৮৭ টাকা কমে ৫ হাজার ৪৪৪ টাকা নেমে গিয়েছে। অন্যদিকে স্পাইসজেটের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ কমে ৪৪ টাকায় পৌঁছে গিয়েছে। 

তথ্য এও বলছে, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর এই পতনের জেরে বর্তমানে ইন্ডিগোর বাজার মূলধন ৭,৪৫৮.৪৬ কোটি টাকা কমেছে। স্পাইসজেটের বাজার মূলধন ১৫২.৫৫ কোটি টাকা কমেছে। অন্যদিকে এদিন দিনভর দালাল স্ট্রিটের অবস্থা খুব একটা ভাল ছিল না। দিন শেষে বিমান দুর্ঘটনার হাত ধরে রক্তক্ষরণ যেন আরও তীব্র হয়। বিকেল ৩টেয় বিএসই সেনসেক্স ৮২৩.১৬ পয়েন্ট কমে ৮১,৬৯১.৯৮ এবং এনএসই নিফটি ২৫৩.২০ পয়েন্ট কমে ২৪,৮৮৮.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31