"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চা পাতা নয়, এবার সুস্থ থাকতে সকালবেলা খান মৌরি চা

Share

মিনাক্ষী দাসঃ ঘুম থেকে উঠলেই গরম কিছু খেতে ইচ্ছা করে। চুমুক দেন দুধ চা কিংবা লাল চায়ে। খালি পেটে চা খেলে কিন্তু বদহজম দোসর হতেই পারে। চা ছাড়তে হবে না। শুধু উপকরণে বদল আনুন। হজমের সমস্যাও কমবে, তরতাজা থাকবে শরীর। অনেকেই সকালে মৌরি ভেজানো জল খান। মৌরির গুণ অনেক। তবে তা দিয়ে চা-ও বানানো যায়। মৌরি চা এমন এক পানীয় যা প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর পানীয় হিসেবে রাখা যেতে পারে।

ওজন কমানোঃ অনেকেই ওজন কমানোর আশায় মৌরি চা খান, কিন্তু সরাসরি ওজন কমাতে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সকালে চিনিযুক্ত চা বা কফির বদলে চিনি ছাড়া মৌরি চা খেলে শরীরে কম ক্যালোরি প্রবেশ করে, যা পরোক্ষ ভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
হজমশক্তি বৃদ্ধি করেঃ মৌরিতে ‘অ্যানেথল’ নামের এক ধরনের প্রাকৃতিক উপাদান থাকে, যা এতে মিষ্টি স্বাদ দেয়। ২০২৫ সালের একটি গবেষণা অনুযায়ী, মৌরি চা পাকস্থলীর উপরের অংশের পেশিকে শিথিল করে এবং নীচের অংশের কার্যকারিতা বৃদ্ধি করে। এর ফলে খাবার সহজে হজম হয় এবং বদহজমের সমস্যা কমে।

গ্যাস ও পেট ফাঁপা কমায়ঃ অন্ত্রের পেশি শিথিল হয় মৌরি খেলে। পেটে জমে থাকা গ্যাস সহজে বার হয় এবং পেট ফাঁপা কমে। তবে এটি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
অ্যান্টি-অক্সিড্যান্টের জোগানঃ মৌরিতে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
ক্যাফেইন-মুক্ত বিকল্পঃ মৌরি চায়ে কোনো ক্যাফেইন নেই। তাই যারা সকালে চা বা কফির বদলে ক্যাফেইন-মুক্ত পানীয় খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ বিকল্প।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30