"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লাউ চিংড়ি বা লাউ ঘণ্ট নয়, এবার লাউ দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি পায়েস

Share

মিনাক্ষী দাসঃ এতদিন তো শুধু গোবিন্দভোগ চালের পায়েসই খেয়েছেন। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাউয়ের পায়েস। শুনে অবাক লাগছে? ভাবছেন, যে লাউ দিয়ে রোজ লাউ চিংড়ি, লাউ ঘণ্ট কিংবা ডাল রান্না হয়, তা দিয়ে আবার মিষ্টি পায়েস হয় নাকি! হ্যাঁ, ঠিকই শুনছেন। পুষ্টিগুণে ভরা এই সবজি যেমন পেট ঠান্ডা রাখে, তেমনই এর পায়েস খেলে আঙুল চাটতে বাধ্য হবেন লবাড়ির সবাই।

উপকরণঃ ১ লিটার দুধ, মাঝারী মাপের একটি কচি লাউ
বড় এক বাটি চিনি (বেশী মিষ্টি চাইলে আরো নিতে পারেন), পরিমাণমতো ঘি, পেস্তা, কাঠবাদাম ও কাজুবাদাম কুচি।
প্রণালীঃ বানানো একদমই কঠিন নয়। প্রথমে কচি লাউটির খোসা ছাড়িয়ে একদম ঝিরি ঝিরি করে কেটে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা ঘি দিন। আঁচ থাকবে মাঝারি। ঘি গরম হলে কেটে রাখা লাউ দিয়ে হালকা ভাজতে থাকুন। যতক্ষণ না লাউ থেকে জল ছাড়ছে, ততক্ষণ নেড়েচেড়ে নিতে হবে।

যদিও লাউ সেদ্ধ করার জন্য আলাদা করে এক ফোঁটাও জল দেবেন না। লাউয়ের নিজের জলেই তা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মিনিট ৬-৭ পর লাউ মজে এলে তার মধ্যে ১ লিটার দুধ ঢেলে দিন।
এবার দুধ আর লাউ ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিন। দুধ ঘন না হওয়া পর্যন্ত। রান্না চলবে। তবে মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়তে ভুলবেন না, নইলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে।
পায়েস যখন ক্ষীরের মতো ঘন হয়ে আসবে, তখন বড় এক বাটি চিনি দিয়ে দিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়ুন। সবশেষে ওপর থেকে কুচানো পেস্তা, কাঠবাদাম আর কাজুবাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি আপনার স্পেশাল লাউয়ের পায়েস। ঠান্ডা করে পরিবেশন করুন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30