"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লন্ডনগামী বিমান ভেঙে পড়তেই দু’শোর অধিক যাত্রীর মৃত্যু ঘটেছে

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ আকাশপথে নতুন বিপর্যয়। আজ গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান হঠাৎ ভেঙে পড়ে। আর পুরো এলাকা কালো ধোঁয়া ঢেকে গিয়েছে। এর জেরে অন্তত ২৪২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাস্থল থেকে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার।

সূত্রের খবর, যাত্রীবাহী বোয়িং এআই ১৭১ বিমানটি সবে মাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে লন্ডনের দিকে যাচ্ছিল। কিন্তু আকাশছোঁয়ার ক্ষণিকের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এখনো অবধি ২৪৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। বিমান চালক ক্যাপ্টেন অনিন্দ্য বিশ্বাস এই প্রসঙ্গে জানান, ‘‘প্রাথমিক ভাবে বলতে পারি, ইঞ্জিন কেন্দ্রীক কোনো সমস্যা ছিল। যে কারণে চালক হয়তো সামাল দেওয়ার সময়-সুযোগ কোনোটাই পাননি। তবে গোটা ব্যাপারটাই এখনো তদন্তসাপেক্ষ।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728