"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বহুতলে বিধ্বংসী আগুন লাগতেই আতঙ্কে ঝাঁপ দিল বাবা ও দুই ছেলে-মেয়ে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩ এর একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আর আগুনের লেলিহান শিখা বহুতলের একাংশ গ্রাস করেছে। গলগল করে কালো ধোঁয়াও বের হতে থাকে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আগুন লাগার কয়েক মিনিটের মধ্য়ে তা আবাসনের অনেকটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে মোট আটটি ইঞ্জিন নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু দমকল কর্মীরা পৌঁছানোর আগেই ওই আবাসনের আরেকটি দুর্ঘটনা ঘটে যায়।

জানা যায়, আগুনের ভয়াবহতা দেখে ওই আবাসনের বাসিন্দা যাদব পরিবারের দুই খুদে সদস্য তথা যশ যাদবের দশ বছর বয়সী ছেলে-মেয়ে অত্যন্ত ভয় পেয়ে সিঁটিয়ে যায়। তারপর কি করবে ভেবে না পেয়ে নিজেদের বাঁচাতে ঘরের সাথে লাগোয়া বারান্দা থেকে ঝাঁপ দেয়। এমনকি ছেলে-মেয়েকে ঝাঁপ দিতে দেখে বাবাও লাফ দেয়।


এরপর স্থানীয়দের উদ্যোগেই দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে, যশবাবুর স্ত্রী ও বড়ো ছেলে আগুনের মধ্যেই আটকে থাকে। যদিও পরে দমকল বিভাগের কর্মীরা এসে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930