"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজধানী এক্সপ্রেস ও কাঠগোদাম এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা করলো দুষ্কৃতীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল এক দল দুষ্কৃতী উত্তরপ্রদেশের হরদোই জেলার ডালেনগর ও উমরতলি স্টেশনের মাঝে রাজধানী এক্সপ্রেসকে বেলাইন করার চেষ্টা করেছিল। এমনকি রাজধানী এক্সপ্রেসের পাশাপাশি কাঠগুদাম এক্সপ্রেসকেও লাইনচ্যুত করার চেষ্টা চলেছিল।

সূত্রের খবর, রাজধানী এক্সপ্রেসটি দিল্লি থেকে আসামের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল। কিন্তু ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রাজধানী এক্সপ্রেসের চালক রেল ট্র্যাকের উপর থেকে বিদ্যুৎয়ের তার জড়ানো একটি কাঠের টুকরো দেখতে পেয়ে আপৎকালীন ব্রেক কষেন। এরপর লাইন থেকে বাধা সরিয়ে আবার এগিয়ে যেতে শুরু করেন।

আবার ওই রাজধানী এক্সপ্রেসের পিছনে লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস ছিল। ফলে যখন এক্সপ্রেসটি ডালেনগর ও উমরতলির স্টেশনের মাঝে পৌঁছায়, তখন একই ভাবে বিদ্যুৎয়ের তার জড়ানো কাঠের টুকরো লাইনের উপর পড়ে থাকতে দেখতেই কাঠগোদাম এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দিলে আবার কাঠের টুকরো সরানো হয়। মূলত, দুষ্কৃতীরা রাজধানী এক্সপ্রেসকে লাইনচ্যুত করতে না পেরেই পিছনে আসা কাঠগোদাম এক্সপ্রেসকে নিশানা করেছিল।


এই ঘটনার পর রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেসের চালক রেল পুলিশকে খবর দেন। রেল পুলিশ খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিক, আরপিএফ ও জিআরপির কর্তারা ঘটনাস্থলে যান। জেলার পুলিশ সুপার নীরজ কুমার জাদৌন ঘটনাস্থল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। ইতিমধ্য়েই এই ষড়যন্ত্রের নেপথ্য কাদের হাত রয়েছে, সেই উত্তর খুঁজতে পুলিশ এবং রেলপুলিশ তদন্তে নেমেছেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘দু’টি ক্ষেত্রেই চালকদের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’’






DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930