"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আলু চাষীদের জন‍্য বড়ো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আলু চাষীদের অ‍্যাকাউন্টে ১৫৮ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। অতএব, ‘বাংলা শস্য বীমা’ প্রকল্পের অধীনে এক লক্ষ‍েরও বেশী আলু চাষীর ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সরাসরি ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে জানান, ‘‘আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজ্য সরকার ‘বাংলা শস্য বীমা’ প্রকল্পের অধীনে এক লক্ষেরও বেশী আলু চাষীর ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সরাসরি ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সহায়তা সেই কৃষকদের প্রদান করা হচ্ছে যারা বর্তমান রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন।’’

মুখ‍্যমন্ত্রী এই প্রসঙ্গে এও জানালেন যে, ‘‘আমি উল্লেখ করতে চাই যে বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান। রাজ্য সরকার সমস্ত ফসলের জন্য পুরো প্রিমিয়াম প্রদান করে। আমরা গর্বিত যে ২০১৯ সালে এর সূচনা থেকে, আমাদের সরকার ইতিমধ্যে ‘বাংলা শস্য বীমা’ প্রকল্পের অধীনে বাংলার কৃষকদের জন্য ৩ হাজার ৭২০ কোটিরও বেশী টাকার সহায়তা প্রদান করেছে। আমরা আগামী দিনগুলিতেও বাংলার কৃষকদের পাশে থাকব।’’







DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31