"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাইকোর্টের নির্দেশে আজই সিবিআই দপ্তরে হাজির হতে হবে মানিক ভট্টাচার্যকে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাতের বেলা ৮ টার মধ্যে টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছেন।

এদিন টেটের খাতা (ওএমআর শিট) নষ্ট করার ঘটনায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয়ে মানিক ভট্টাচার্যকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে। আর তদন্তে অসহযোগীতা করলে সিবিআই নিজেদের হেফাজতেও নিতে পারবে।


প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। মোট ১২ লক্ষের বেশী ওএমআর শিট নষ্ট করা হয়েছে। টেটের উত্তরপত্র নষ্ট করা হয়েছে কেন? এক মাসের মধ্যে সেই বিষয়ে তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে। আগামী ১ লা নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728