"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষ লক্ষ উই ধরা টাকা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার টাকার পাহাড় সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে। আজ ইউনিয়ন রুমের আলমারি থেকে দুই ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপি বিধায়ক সজল ঘোষ তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্রনেতাদের গ্রেফতারীর দাবী জানিয়েছেন।

জানা গিয়েছে, মশার লার্ভা যাতে না হয়, সেজন্য এদিন কলকাতা পৌরনিগমের তরফে আধিকারিকরা এসে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে বলেন। সাফাই কর্মীরা অধ্যাপকদের অনুমতি নিয়ে তালা ভাঙে। এরপর আলমারি থেকে দুই ব্যাগ ভর্তি টাকা পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে এই লক্ষ লক্ষ টাকা এসেছে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠছে? দুই ব্যাগ মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ টাকা রয়েছে। মুচিপাড়া থানার পুলিশ খবর পেয়ে আসে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতা এই রুম কন্ট্রোল করতেন বলে সূত্রের খবর।

বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, “আর কি দেখতে হবে এই জীবনে সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে টাকার ভান্ডার। তৃণমূল নেতার পাটখেতে টাকা। এবার ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা। সেটা উইয়ে খেয়েছে। কত টাকা থাকলে টাকা উইয়ে খায়? এর আগে আমি দেখিয়েছিলাম, এই কলেজের ফাংশন ফান্ডে এখনো দেড় কোটি টাকার বেশী রয়েছে। এই টাকা জনতার টাকা। ছেলেদের ভর্তির টাকা। টাকা নিয়ে যেমন চাকরি হয়েছে। তেমনই এইসব কলেজে কোটি টাকার বিনিময়ে ভর্তি হয়েছে। এতে মাথা থেকে পা পর্যন্ত জড়িত। পুলিশ কোনোদিন এদের কেশাগ্র স্পর্শ করেনি। তাই বলছি, এদের দ্রুত গ্রেফতার করা হোক।”


সিপিএম নেতা শতরূপ ঘোষও তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, “এরা কত বড়ো চোর যে লক্ষ লক্ষ টাকা উইপোকা খাওয়ায়। তাহলে এরা কত হাজার কোটি টাকা চুরি করেছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930