"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তা থেকে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার জয়প্রকাশ মজুমদারকে দেখা মাত্রই চোর চোর শ্লোগান। চোদ্দ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একইসঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

এদিনই ওই বাড়ির মালিকের পরিবারের সদস্যরা রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁকে বাড়ির তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতি দেবীর মেয়ের সাফ কথা, চোদ্দ বছর ধরে থাকতে না পেরে তাঁক মাকে এদিক-ওদিকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এটা আর চলতে পারে না। বাড়ির মালিক, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন। অনেকে চোর চোর শ্লোগানও দেন। এলাকার এক বাসিন্দা জানান, “দীর্ঘদিন ধরে বাড়ি দখল করে রয়েছেন। বাড়ির মালিকের স্বামী মারা গিয়েছেন। তারপরেও তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বারবার জয়প্রকাশ মজুমদারকে নোটিস দেওয়া হলেও বাড়ি খালি করেননি।” 

এদিকে, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। পুলিশের সঙ্গেই থানায় যান বাড়ির মালিক আরতি দেবী। তাঁর অভিযোগের ভিত্তিতেই শেষে আটক করা হয় তৃণমূল মুখপাত্রকে। তারপর তাঁকে গ্রেফতার করাও হয়। তাঁর বিরুদ্ধে বাড়ির মালিক আরতী রায়চৌধুরীকে হুমকি, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আগামীকাল বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031