"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আইনী মতে বিয়ে সারলেন কাঞ্চন ও শ্রীময়ী

Share

মিনাক্ষী দাসঃ অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়েতে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আইনী বিচ্ছেদ মূল বাধা ছিল। গত ১০ই জানুয়ারী কাঞ্চন মল্লিকের সাথে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আইনী বিচ্ছেদের পর থেকে সমস্ত জল্পনার অবসান হয়েছিল।

সম্প্রতি বিয়ে নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে ১৪ ই ফেব্রুয়ারী ‘ভ্যালেনটাইনস্‌ ডে’-র দিন কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের আইনী মতে বিবাহ সম্পন্ন হয়েছে। বিয়ে করে কেমন অনুভূতি হচ্ছে? এই প্রশ্নের উত্তরে শ্রীময়ী চট্টরাজ জানান, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, মিস থেকে মিসেস হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে।


দু’জনে মিলে সামনের দিনগুলি ভালোভাবে কাটানোর কথা ভাবছি। এখন আপাতত মায়ের কাছে রয়েছি। ৬ ই মার্চ ঘরোয়া ভাবে একটি অনুষ্ঠানের পর থেকে দু’জনে একসাথে থাকা শুরু করব। আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিক ভাবে তৈরী করা হয়েছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930