"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইরানে বসবাসকারী ভারতীয়দের দেশ ছাড়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ যুদ্ধ থামলেও ভারতীয়দের সতর্ক করল দূতাবাস। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল। এখনো ইরানে যে সকল ভারতীয়রা বসবাস করছেন, তাদের দ্রুত দেশ ছেড়ে চলে আসতে বলা হয়েছে। হঠাৎ কোনো জরুরী পরিস্থিতির সৃষ্টি হলে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে অ্যাডভাইসরীতে বলা হয়েছে, “৭ ই এপ্রিলের অ্যাডভাইসরী ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হচ্ছে, এখনো অবধি যে সকল ভারতীয়রা ইরানে বসবাস করছেন, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে অবিলম্বে ইরান ছেড়ে চলে আসতে। দূতাবাসের সাথে যোগাযোগ রেখে, তাদের দেওয়া রুট ব্যবহার করে ইরান থেকে বেরিয়ে আসুন।”

দূতাবাসের পক্ষ থেকে ভারতীয়দের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন দূতাবাসের সাথে আগে পরামর্শ না করে, “কোনোভাবেই আন্তর্জাতিক স্থলসীমান্তে না যান।” এর আগে গতকালই ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল যে, “৪৮ ঘণ্টা যে যেখানে রয়েছেন, সেখানেই যেন থাকেন।” আজও অ্যাডভাইসরী জারি করে বলা হয়েছে যে, “সমস্ত ইলেকট্রিক, মিলিটারী সামগ্রী যন্ত্র যেন এড়িয়ে চলা হয়। আর বহুতলের উপরের তলগুলিকেও যেন এড়িয়ে চলা হয়।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031