"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জ্বালানীর দাম বাড়তেই টিকিটের দাম বাড়ালো এয়ার ইন্ডিয়া

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এবার এয়ার ইন্ডিয়া জ্বালানীর দাম বৃদ্ধি করেছে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক দু’ধরণের ফ্লাইটের ক্ষেত্রেই এই দাম বৃদ্ধি করা হয়েছে। ৮ ই এপ্রিল সকালবেলা ৯টা থেকে এই সারচার্জ লাগু হবে।

ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি ধাক্কা খেয়েছে। তাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানীর দাম বেড়েছে। আর উড়ান পরিষেবা চালানোর খরচও বেড়েছে। এর জেরে টিকিটের দামে যথেষ্ট প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “দূরত্বের উপর ভিত্তি করে যাত্রীদের অতিরিক্ত ফুয়েল সারচার্জ বহন করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কতদূর যাবেন, তার উপর নির্ভর করে অতিরিক্ত টাকা দিতে হবে।” সারচার্জ প্রতি প্যাসেঞ্জার এবং প্রতি সেক্টর ধরে হিসাব করা হয়েছে।

এয়ারলাইন্সে পার সেক্টর বলতে বোঝায় ফ্লাইটের একটি যাত্রা। অর্থাৎ কলকাতা থেকে দিল্লির ডিরেক্ট ফ্লাইট হলো একটি সেক্টর। যদি কোনো ব্যক্তি কানেক্টিং ফ্লাইট বুক করেন, সেখানে একাধিক সেক্টর হিসাব হতে পারে। যেমনন কলকাতা থেকে দিল্লি হয়ে মুম্বই। এখানে কলকাতা থেকে দিল্লি একটি সেক্টর ও দিল্লি থেকে মুম্বই একটি সেক্টর। ফলে টিকিটের দামে দু’টি সেক্টরের জন্য আলাদা করে ফুয়েল সারচার্জ হিসাব করা হবে। যার কারণে টিকিটের দামে মারাত্মক প্রভাব পড়বে।


  • ডোমেস্টিক ফ্লাইটে ৫০০ কিলোমিটার দূরত্ব অবধি অতিরিক্ত ২৯৯ টাকা লাগবে।
  • ৫০১-১০০০ কিলোমিটার দূরত্ব অবধি অতিরিক্ত ৩৯৯ টাকা লাগবে।
  • ১০০১-১৫০০ কিলোমিটার দূরত্ব অবধি অতিরিক্ত ৫৪৯ টাকা দিতে লাগবে।
  • ১৫০১-২০০০ কিলোমিটার দূরত্ব অবধি অতিরিক্ত ৭৪৯ টাকা দিতে লাগবে।
  • ২০০০ কিলোমিটার দূরত্বের বেশী হলে অতিরিক্ত ৮৯৯ টাকা দিতে লাগবে।
  • ইন্টারন্যাশনাল রুটেও এয়ার ইন্ডিয়া ফুয়েল সারচার্জ অনেকটা বাড়িয়েছে। এলাকা ভেদে এই সারচার্জ আলাদা আলাদা।
  • SAARC এলাকায় (বাংলাদেশ ছাড়া) প্রতি যাত্রী এখন প্রতি সেক্টরে সারচার্জ অতিরিক্ত চব্বিশ ডলার (২২৩০ টাকার মতো) দিতে হবে।
  • পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য প্রতি সেক্টরে অতিরিক্ত পঞ্চাশ ডলার (৪৬৫০ টাকার মতো) দিতে হবে।
  • চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার (সিঙ্গাপুর ছাড়া) দেশগুলির জন্য প্রতি সেক্টরে অতিরিক্ত ১০০ ডলার (৯৩০০ টাকার মতো) দিতে হবেম
  • ইউরোপ এবং ইংল্যান্ড যেতে ১৯০৬৫ টাকা বেশী দিতে হবে।
  • অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকা যেতে প্রতি সেক্টরে অতিরিক্ত ২৬০৪০ টাকা দিতে হবে।

উল্লেখ্য, ১০ ই এপ্রিল থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য সারচার্জ লাগু হবে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত এক মাসে বিশ্বে জেট ফুয়েলের গড় দাম দ্বিগুণ হয়েছে। ফেব্রুয়ারী মাসের শেষে প্রতি ব্যারেলের দাম ৯৯.৪০ ডলার ছিল। আর সেটা মার্চের শেষ সপ্তাহে ১৯৫.১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এয়ারএশিয়া এক্সও বিমান ভাড়া বাড়িয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930