"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘দরকার হলে কালই আবীর খেলবো’, জানালেন অনুব্রত মণ্ডল

Share

দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমে ভোটের ঠিক সপ্তাহ খানেক আগে থেকেই তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল কখনো আয়কর দপ্তর আবার কখনো সিবিআইয়ের নোটিশ পাচ্ছেন। কিন্তু অনুব্রত মণ্ডলকে এইসব নোটিশ অথবা তলব যে দমাতে পারবে না তা তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন সোমবার সন্ধ্যায়। যখন অনুব্রত মণ্ডলকে সিবিআই নোটিশ পাঠিয়ে আজ সিবিআইয়ের দপ্তর নিজাম প্ল্যালেসে হাজিরা দেওয়ার জন্য তলব দিয়েছেন সেই সময় অনুব্রত মণ্ডলকে বলতে দেখা গেল “দরকার হলে কালই আবীর খেলবো”।

সোমবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডল দুবরাজপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহার সমর্থনে দুবরাজপুরে একটি স্ট্রিট কর্নার করেন। অনুব্রত মণ্ডলকে সেখানে বক্তব্য রাখার সময় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই যেমন কড়া আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে ঠিক তেমনি আবার জয়ের বিষয়ে নিশ্চিত ভাষণ দিতেও শোনা গেল।


অনুব্রত মণ্ডল সভায় ভাষণ দেওয়ার সময় বলেন, “এই করোনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে নরেন্দ্র মোদি। এই ৮ দফা ভোটের নায়ক নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে যে করোনা ছড়ালো তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে নরেন্দ্র মোদি। খেলা হবে, দু’তারিখে ১০০ বার খেলা হবে”।


এর পরেই অনুব্রত মন্ডলের ভাষণে সপ্তম দফার ভোটের প্রসঙ্গ উঠে আসে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আজকের ৩৪ টা সিটের মধ্যে ৩২ টা সিটে মমতা ব্যানার্জি জিতেছেন। ২১০ হয়ে গেছে। দরকার হলে কালকে আবীর খেলবো। কোন অসুবিধা নেই। মমতা ব্যানার্জি ২১০ পেয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই”।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930