"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ICSE ও ISC তে পাশের হার ৯৯ শতাংশ পেরোলো

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে। আইসিএসইতে পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসিতে পাশের হার ৯৯.১৩ শতাংশ। আইসিএসই ও আইএসসি বোর্ডের ক্ষেত্রেই ছাত্রীরা পাশের হারে এগিয়ে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। সরকারী পরিসংখ্যান অনুযায়ী, আইসিএসইতে পাশের হার ৯৯.০৯ শতাংশ ও আইএসসিতে পাশের হার ৯৯.০২ শতাংশ ছিল। সেক্ষেত্রে গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে।

আইএসসিতে দেশে প্রথম হয়েছে রাজ্যের উত্তর চব্বিশ পরগণার পানিহাটির মেয়ে অনুষ্কা ঘোষ। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। চারশোতে চারশো পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তবে, এখনো পুরো মেধা তালিকা পাওয়া যায়নি। একই নম্বর পেয়ে আরো অনেকে প্রথম স্থানে থাকতে পারে। চলতি বছর আইসিএসই পরীক্ষা ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র এবং ১ লক্ষ ২১ হাজার ২১৮ জন ছাত্রী দিয়েছে। আর ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। ছাত্ররা ছাত্রীদের তুলনায় অনেকটাই পিছিয়ে। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় ৫৪ হাজার ১১৮ জন ছাত্র এবং ৪৯ হাজার ১৯৮ জন ছাত্রী অংশ নিয়েছে। সেখানে ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ।

ফলাফল দেখতে CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ গিয়ে রেজাল্ট দেখতে হবে।


  • প্রথমে হোমপেজ খুললে ICSE Result 2026 বা ISC Result 2026 অপশন দেখাবে।
  • ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে।
  • সেখানেই প্রার্থীদের লগইন তথ্য দিতে হবে। লগইন তথ্যে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং জন্ম তারিখ থাকবে।
  • সব তথ্য দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। ফলাফল দেখা যাবে।
  • ফলাফল যাচাই করার পর রেজাল্ট ডাউনলোড করে রাখতে হবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31