"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের খড়গপুর IIT থেকে উদ্ধার ছাত্রের দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ আবারও খড়গপুর আইআইটিতে এক ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার। ২২ বছরের ওই ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকায়। খড়গপুর আইআইটির মদন মোহন মালব্য হলে থাকছিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এম টেকের ওই ছাত্র।

সকাল থেকে হলের দরজা না খোলায় সোহমের বন্ধুদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। তাঁরাই খবর দেন সিকিউরিটিকে। শেষ পর্যন্ত খবর চলে যায় পুলিশের কাছে। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে। দ্রুত বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। প্রসঙ্গত, এর আগে গত ১৮ তারিখ অটল বিহারি বাজপেয়ী হল থেকে জয়বীর সিং ডোডিয়া নামে এক ছাত্রের ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাঁকেও উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বয়স মাত্র ২১ বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল। আহমেদাবাদের বাসিন্দা ওই ছাত্র থাকছিল নেহেরু হলে।

পরিসংখ্যান বলছে, গত বছর জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস অবধি সাতজন ছাত্র প্রাণ হারিয়েছেন। যা নিয়ে বিস্তর চাপানউতোর হয়। এবার নতুন করে আরো এক ছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যদিও গত বছর জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরই ছাত্রমৃত্যু রোধ করতে উদ্যোগ নেন আইআইটি খড়গপুরের নতুন ডিরেক্টর সুমন চক্রবর্তী ৷ পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সেতু অ্যাপ, মাদার ক্যাম্পাস, নিয়মিত পরিদর্শন, বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি আলাপ-আলোচনা করেন তিনি । তারপরও ছাত্র-মৃত্যু অব্যাহত থাকায় হতাশ কর্তৃপক্ষ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930