রায়া দাসঃ কলকাতাঃ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ হল মাধ্যমিকের। আজ সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। এবছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ। প্রথম দশে রয়েছেন ১৩১ জন ছাত্রছাত্রী। ১৯ টি জেলা থেকে প্রথম দশে জায়গা পেয়েছেন ছাত্রছাত্রীরা। প্রথম হয়েছে অভিরূপ ভদ্র।

ব়্যাঙ্ক নাম জেলা বিদ্যালয় প্রাপ্ত নম্বর প্রথম অভিরূপ ভদ্র উত্তর দিনাজপুর সারদা বিদ্যাপীঠ ৬৯৮ দ্বিতীয় প্রিয়তোষ মুখোপাধ্যায় বীরভূম সরোজিনী দেবী শিশুমন্দির ৬৯৭ তৃতীয় সৌর জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ৬৯৫ অঙ্কন কুমার জানা পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির ৬৯৫ মৈনাক মণ্ডল বাঁকুড়া বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল ৬৯৫ চতুর্থ অরিজিৎ বার পূর্ব মেদিনীপুর ছাত্রী বিবেকানন্দ বিদ্যাভবন ৬৯৪ রোম কর্মকার বাঁকুড়া বাঁকুড়া জেলা স্কুল ৬৯৪ সৌদীপ দাস উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির হাইস্কুল ৬৯৪ সোহম জোয়ারদার উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাইস্কুল ৬৯৪ পঞ্চম দ্বৈপায়ন বিশ্বাস নদিয়া বদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি ৬৯৩ স্যমন্তক কুণ্ডু দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৬৯৩ স্বরূপ কান্থ আলিপুরদুয়ার জাতেশ্বর হাই স্কুল ৬৯৩ বেদাশ্রুতি সিনহা উত্তর দিনাজপুর ইসলামপুর গার্লস হাই স্কুল ৬৯৩ সামান্যয় দেবনাথ উত্তর দিনাজপুর সরদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) হাই স্কুল ৬৯৩ আয়ুষ সাহা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল ৬৯৩ অনারণ্য সরকার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল ৬৯৩ ষষ্ঠ অদ্রিত গোস্বামী উত্তর ২৪ পরগনা রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ৬৯২ বিদিশা হালদার দক্ষিণ ২৪ পরগনা সারদা বিদ্যাপীঠ হাই স্কুল ৬৯২ শঙ্খদীপ মান্না পশ্চিম মেদিনীপুর সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির অর্ণব বর্মন পূর্ব মেদিনীপুর চিংনগুর্দানিয়া মডেল হাই স্কুল অগ্নিপ্রভ নন্দ পূর্ব মেদিনীপুর তমলুক হ্যামিল্টন হাই স্কুল অগ্নিক মাল বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল সপ্তাশ্ব চট্টোপাধ্যায় বাঁকুড়া অমর কানন দেশবন্ধু বিদ্যালয় সৌমাল্য চন্দ্র পূর্ব বর্ধমান কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন অর্জয়িতা চক্রবর্তী পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল সোহিনী কোলে হুগলি পরমবুয়া জগদ্ধাত্রী হাই স্কুল










