"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লেগে ভস্মীভূত বাড়ি সহ দোকানপাট

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ ভোরে মুম্বইয়ের গোভান্দির বাইগনওয়াড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে ছাই প্রায় ১৫ টি দোকান ও বাড়ি। তবে এই ঘটনায় কয়েক জন সামান্য আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রের খবর, প্রথনে একটি বাণিজ্যিক ভবনের বন্ধ দোকানে আগুন লাগে। আর সেখানে প্লাস্টিক শিট, কাঠের আসবাব থাকার কারণে দ্রুত এক তলার পাশাপাশি দোতলার আবাসিক অঞ্চলের কয়েকটি ঘর সহ পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর শীঘ্র দমকল বিভাগকে খবর দেওয়া হয়।


যদিও দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ বালতি করে জল এনে আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এদিকে পুলিশও খবর পেয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930