"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এমসের ১ জন ছাত্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ গতকাল হিমাচল প্রদেশের বিলাসপুরের এমসে হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দ্বিতীয় বর্ষের ১ জন ছাত্র। মৃতের নাম পরীক্ষিত। বয়স ২০ বছর। মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা ছিল। পরীক্ষিত তৃতীয় সেমিস্টারের পড়াশোনা করছিল। ঘর থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে খবর, পরীক্ষিতকে ঝাঁপ দেওয়ার পরই হাসপাতালের আপৎকালীন বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরীক্ষিতের মা-বাবাকে খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে পৌঁছান। তারপর ময়নাতদন্ত শুরু করা হয়। এদিকে পুলিশ পরীক্ষিতের আত্মহত্যা করার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।


পরীক্ষিতের রুমমেট জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশকে জানায়, “সে তার সাথে ঘরের ভিতরেই ছিল। সকালবেলা ১১টা ২০ মিনিটে বাথরুম যাওয়ার নাম করে হঠাৎই ঘর থেকে বেরিয়ে যায়। আর তার পাঁচ মিনিট পর জোর শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখে পরীক্ষিত হস্টেল থেকে ঝাঁপ দিয়েছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031