"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উত্তপ্ত গোসাবা, বিজেপির বৈঠকে চললো ব্যাপক হামলা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাঙাবেলিয়া অঞ্চলের রাজাপুর পূর্ব পাড়ার ১৫৫ নম্বর বুথের বিজেপি কর্মী রমেন মাইতির বাড়িতে বিজেপির বৈঠকে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গোসাবার রাঙাবেলিয়া অঞ্চলে বিজেপির একটি ঘরোয়া বৈঠক ছিল। ওই বৈঠকে ঢুকেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রড-লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযোগ, বিজেপির ঘরোয়া বৈঠক চলাকালীন রাত ৮টা নাগাদ উপপ্রধান মোসলেম মোল্লার নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি দল তাঁদের উপর চড়াও হয়। লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দীপকুমার বেরা ও সুবীর মণ্ডল বেরোতে পারেননি। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, দীপকুমারকে টেনে-হিঁচড়ে পাশের জমিতে নিয়ে গিয়ে রড ও লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করা হয়। তাঁর কাঁধ, মুখ ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে, সুবীর মণ্ডলের গলা টিপে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মুখেও নখের আঁচড়ের দাগ স্পষ্ট। আক্রান্ত দীপকুমার বেরা বলেন, “অন্ধকারের সুযোগে উপপ্রধান মোসলেম মোল্লা,আলি মোল্লা ও রহিম গাজীরা আমাকে মারতে মারতে জমি তে নিয়ে যায়। বাকিদের চিনতে পারিনি, তবে প্রায় ৫০-৬০ জন ছিল।”


খবর পেয়েই রাত ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছন গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সটান চলে যান গোসাবা থানায়। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিকর্ণ নস্কর বলেন, “তৃণমূল গণতন্ত্রের টুঁটি চেপে ধরতে চাইছে। পুলিশ বলছে এই ধরনের ঘটনায় নাকি গ্রেফতার করা যায় না! আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি,২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা থানা ঘেরাও করা হবে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930