"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যুবক-যুবতী থেকে সমাজের যেকোনো স্তরের মানুষকে দিশা দেখাতে ইস্তেহার প্রকাশ করলো বিজেপি

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ অমিত শাহর উপস্থিতিতে বিজেপি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল। দশ হাজার বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরী করা হয়েছে। অমিত শাহ জানান, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” মোট পনেরোটি সংকল্প নেওয়া হয়েছে।

  • ১.অনুপ্রবেশ মুক্ত সরকারঃ বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনবে। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে।
  • ২.অন্নপূর্ণা প্রকল্পঃ বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।
  • ৩.নতুন চাকরী ও যুবদের ৩ হাজার টাকাঃ আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের জন্য নতুন চাকরী এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরী করা হবে। যুবক-যুবতীদের চাকরী না হওয়া অবধি প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।
  • ৪.দুর্গা সুরক্ষা স্কোয়াডঃ মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ ব্যাটলিয়ন থাকবে। নাম দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারী চাকরীতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। অন্তঃসত্ত্বাকে এককালীন একুশ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া, সরকারী বাসে মহিলাদের ভাড়া মকুবের সংকল্প নেওয়া হয়েছে।
  • ৫.সপ্তম পে কমিশনঃ সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে। সপ্তম বেতন কমিশন চালু হবে। ৪৫ দিনে শূন্যপদ পূরণ করা হবে।
  • ৬.চাষীদের ন্যায্যমূল্যঃ ধান, আলু এবং আম চাষে বিশেষ সরকারী সাহায্য ও কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে।
  • ৭.চা ও পাট শিল্পে জোরঃ পুরোনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং করা হবে। সঙ্গে পাটশিল্পের আধুনিকীকরণ করা হবে।
  • ৮.প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনাঃ রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যকে একটি শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানীকারক রাজ্যে উন্নতি করা হবে।
  • ৯.আয়ুষ্মান ভারত ও মহিলাদের বিনামূল্য স্তন ক্যানসার পরীক্ষাঃ বাংলাতে আয়ুষ্মান ভারত চালু করা হবে। এছাড়া বাকি কেন্দ্রীয় প্রকল্পগুলিও চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টীকাকরণ স্তন ক্যানসার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে নতুন এইমস, নতুন আইআইটি এবং আইআইএম ক্যাম্পাস তৈরী করা হবে।
  • ১০.সিন্ডিকেট রাজ নির্মূলঃ কাটমানি সাংস্কৃতিক সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে।
  • ১১. শ্বেতপত্রঃ গত পনেরো বছরে তৃণমূল সরকারের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র শ্বেতপত্র প্রকাশ করা হবে।
  • ১২. অষ্টম তফশিলে কুড়মালি ও রাজবংশী ভাষাঃ বিজেপির সংকল্পপত্র অনুযায়ী, ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে কুড়মালি এবং রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে।
  • ১৩. অভিন্ন দেওয়ানি বিধিঃ অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করার জন্য আইন প্রণয়ন করা হবে। গবাদিপশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • ১৪. বন্দেমাতরম সংগ্রহশালাঃ বিশেষ বন্দেমাতরম সংগ্রহশালা তৈরী করা হবে।
  • ১৫. ধর্মাচরণে স্বাধীনতা নিশ্চিত করতে আইন তৈরী করা হবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031