"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বজ্রপাত সহ তুমুল বৃষ্টি

Share

রায়া দাসঃ কলকাতাঃ চরম গরমে হাসফাঁস বঙ্গবাসীর। গতকালই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করবে। যার জেরে বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই মতোই আজ বিকেলবেলা থেকেই কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31