"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফুলবাগান থেকে গ্রেফতার তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার

Share

রায়া দাসঃ কলকাতাঃ গ্রেফতার তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাঁকে নারকেলডাঙা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনাতেও তিনি অন্যতম অভিযুক্ত।

সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক মহিলা নারকেলডাঙা থানায় স্বপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২০২২ সালের একটি মামলায় বুধবার ফুলবাগান এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, হেনস্থা এবং শ্লীলতাহানি, ভয় দেখানো বা হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তৃণমূল জমানাতেই অভিজিৎ খুনে কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপনের নাম জড়ায়। ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি সিবিআই। তাতেই স্বপনের নাম উঠে আসে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের পরে কলকাতার বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটে। সেই সময় নিজের ফেসবুক লাইভে এসে অভিজিৎ অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ি এবং পোষ্যদের উপর আক্রমণ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরে অভিজিতের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়েরে পর আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সিবিআই যে চার্জশিট দাখিল করেছিল, তাতে স্বপন ছাড়াও বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31