অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন। আগেই নোটিশ দিয়ে সোমবার সকাল ১১টার মধ্যে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো এদিন সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০টার কিছু পরেই কালীঘাটের বাড়ি থেকে রওনা হন। আর নির্ধারিত সময়ের আগেই ১০টা ৫৭-এর মধ্যে তাঁর কালো গাড়ি সিজিও কমপ্লেক্সে ঢুকে যায়।


Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









