"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধৃত সব্যসাচীর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির সোনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ কেউ তোলাবাজির জন্য গ্রেফতার, কেউ শ্লীলতাহানির মামলায়। এমনিতেই তৃণমূলের বিড়ম্বনার শেষ নেই। তার মধ্যেই সামনে এলে কেজি কেজি সোনার ছবি। তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন সব্যসাচী দত্তর বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়েই এই সোনা উদ্ধার হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা। গত লোকসভা নির্বাচনের আগে তাঁকে নদিয়া জেলা পর্যবেক্ষকের দায়িত্বও দিয়েছিল তৃণমূল। তখন থেকেই সব্যসাচীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছিল৷

বাড়ি তো নয়, যেন সোনার খনি। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে তিন কেজি সোনার গহনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য চার কোটি টাকারও বেশী বলে অনুমান তদন্তকারীদের। গত ৮ জুন তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এ বারের বিধানসভা ভোটে বারাসত থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি জিততে পারেননি। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারির পরে তাঁর একাধিক ঠিকানায় হানা দিয়ে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। মিলেছে ৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধানও।

এর পরেই সব্যসাচীকে জেরা করে তাঁর ঘনিষ্ঠদের সন্ধান পায় পুলিশ। এর পরেই সোমবার গভীর রাতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। টিনা সব্যসাচীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। সোমবার রাতে সব্যসাচীকে নিয়ে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, বেগতিক বুঝে আগেই বাড়ি থেকে উধাও হয়ে যান টিনা। তবে তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর বাবার বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।


টিনার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়নার মালিকানা নিয়েও ধোঁয়াশা রয়েছে। গয়নাগুলি তাঁর ব্যক্তিগত সম্পত্তি কি না, নাকি অন্য কোনও সূত্রে সেখানে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সব্যসাচী দত্তের বিরুদ্ধে চলা তোলাবাজি মামলার সঙ্গে এই সোনার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত টিনাকে গ্রেপ্তার করা না হলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর। এই প্রসঙ্গে কৃষ্ণনগরের পুলিশ সুপার অতুল ভি বলেন, ‘তল্লাশির সময়ে টিনা বাড়িতে ছিলেন না। তাঁর খোঁজে তল্লাশি চলছে।’

টিনার বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা নদিয়ায়। নাম না করে তৃণমূল নেত্রীকে কিছুটা কটাক্ষের সুরে ফেসবুকে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, ‘সোনার চাপে পলাতক।’ নদিয়ার পুরসভায় অনাস্থা প্রস্তাব আনার নেপথ্যেও টিনা-সহ অন্য তৃণমূল নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে ‘শুদ্ধ তৃণমূল’ লড়বে বলেও জানান তিনি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031